রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

দৃশ্যমান ও অনুকরণীয় বাংলাদেশের উন্নয়ন

রিপোর্টারের নাম : / ৩৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ মে, ২০২২

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ পদ্মা সেতু নির্মাণ সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামোগত তথা সার্বিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন সত্যিই দৃশ্যমান ও অনুকরণীয়। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পিকারকে জানান, বাংলাদেশের দক্ষ জনশক্তি সার্বিয়ায় সুনামের সঙ্গে কাজ করছে। সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি আমদানির আগ্রহ প্রকাশ করেন নিকোলা সেলাকোভিচ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের মৌলিক চাহিদা ও জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিসহ বহুমুখী উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় সার্বিয়ার বাইলেটারেল রিলেশন্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ভ্লাদিমির মারিক, সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইভান জাকসিক ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর