রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সজীব ওয়াজেদ জয়

রিপোর্টারের নাম : / ৩৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ মে, ২০২২

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (০৩ মে) ঈদের দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ শুভেচ্ছা জানান

জয় লেখেন, ঈদ মোবারক! আজকের এই পবিত্র দিনে ইসলামের শান্তির বার্তা পৌঁছে যাক দেশের প্রতিটি মানুষের কাছে। দীর্ঘ ত্রিশ দিন রমজানের সংযমের পর সাম্য ও শান্তির বন্ধনে জমে উঠুক সম্প্রীতির উৎসব। সবার প্রতি আমার অনুরোধ- প্রকৃত ধার্মিকের মতো সুবিবেচক, যৌক্তিক ও শান্তিপ্রিয় হোন; উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের মানবতাবিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ত্যাগের মহিমায় আলোকিত হোন। তাহলেই ঈদের আনন্দ ছড়িয়ে যাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির মনে।

তিনি আরও লেখেন, করোনা মহামারীর ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশে আবার ফিরেছে প্রাণচাঞ্চল্য। নিজেদের ঈদের আনন্দের সাথে আমাদের আশেপাশের অস্বচ্ছল মানুষ ও পরিবারগুলোর পাশে দাড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ঈদের উৎসব ছড়িয়ে যাক সবার প্রাণে। সবাইকে ঈদের শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর