শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

‘দেশে প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে’

রিপোর্টারের নাম : / ২৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ আগস্ট, ২০২২

দেশে প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ২০ লাখ তরুণ-তরুণীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব সরকারি-বেসরকারি দপ্তরে ডিজিটাল সেবা চালু হয়েছে।

শনিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইসিটি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)’ শীর্ষক প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

তিনি আরও বলেন, সব দপ্তরে ই-নথি চালু করা হয়েছে। ‘সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। দেশে প্রায় ৩৯টি হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে। খুলনার হাইটেক পার্কটি হবে দৃষ্টিনন্দন। শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর এবার ভিশন স্মার্ট বাংলাদেশ-২০৪১ বাস্তবায়ন করতে হবে।

জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম। এ ছাড়া সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর