শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

দেশে সারের মজুত ২০ লাখ ৪৮ হাজার টন

রিপোর্টারের নাম : / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

দেশে ২০ লাখ ৪৮ হাজার টন সার মজুত রয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে  কৃষি মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে চাহিদার বিপরীতে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে (১৮ আগস্ট পর্যন্ত) ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সারের মোট মজুতের পরিমাণ ২০ লাখ ৪৮ হাজার মেট্রিক টন।

এর মধ্যে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৭ লাখ ৩৬ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন।

বিগত বছরের একই সময়ের তুলনায়ও সারের বর্তমান মজুত বেশি। বিগত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুত ছিল ৬ লাখ ১৭ হাজার মেট্রিক টন, টিএসপি ছিল ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ছিল ৫ লাখ ১৭ হাজার টন।

কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে, সারের বর্তমান মজুতের বিপরীতে চলতি আগস্ট মাসে সারের চাহিদা- ইউরিয়া ২ লাখ ৫১ হাজার টন, টিএসপি ৪৭ হাজার টন, ডিএপি ৮১ হাজার টন, এমওপি ৫২ হাজার টন।

কৃত্রিমভাবে যাতে কেউ সারের সংকট তৈরি করতে না পারে এবং দাম বেশি নিতে না পারে- সে বিষয়ে কৃষি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিবিড় তদারকি করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর