সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দৈনিক আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে গাজীপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ-এর সার্বিক সহযোগিতায় এবং দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশেষ প্রতিনিধি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল মান্নান, সুজন সারওয়ার, বি এ রায়হান, জাহাঙ্গীর আকন্দসহ গণমাধ্যমকর্মী ও সুধীজন।ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান মিয়া জামান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ।

সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন সমাজের অনিয়ম বন্ধ করতে সহায়তা করে, তেমনি অপসাংবাদিকতার হাত থেকেও প্রকৃত সাংবাদিকতাকে রক্ষা করতে হবে।”তিনি আরও বলেন, “আমার বাবা গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকেই তার কাছ থেকে মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি। সেই অনুপ্রেরণা থেকেই জীবনের বাকি সময় মানবসেবার মাধ্যমে কাটাতে চাই।

এ লক্ষ্যেই আমি গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ৩৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছি। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর