শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

নদী নিয়ে অববাহিকাভিত্তিক পরিকল্পনা করতে হবে

রিপোর্টারের নাম : / ৩৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে বলেছেন, আন্তঃসীমান্ত নদী নিয়ে অববাহিকাভিত্তিক পরিকল্পনা করতে হবে। জাপানের কুমামোতো শহরে অনুষ্ঠিত চতুর্থ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পানি সম্মেলনে এ কথা বলেন তিনি।

‘টেকসই উন্নয়নের জন্য পানি-সর্বোত্তম ব্যবহার এবং পরবর্তী প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে শনিবার তার বক্তব্যের ভিডিও প্রচার করা হয়।

আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকাভিত্তিক পদ্ধতি গ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করার জন্য আমাদের অবশ্যই ভালো অনুশীলন, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় ঘটাতে হবে এবং আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় অববাহিকাভিত্তিক পদ্ধতি গ্রহণ করতে হবে।’ তিনি জলবিদু্যৎ উৎপাদন ও সরবরাহসহ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলমান কোভিড মহামারি পরবর্তী পুনর্গঠনে আমাদের উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এসডিজিতে পানি-সম্পর্কিত বিষয়সহ পানির বিষয়ে আন্তর্জাতিক অঙ্গীকারগুলো পূরণ করার জন্য তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঋণী। আমাদের যুবকদের অবশ্যই ক্ষমতায়িত করতে হবে, যাতে তারা দক্ষ ও টেকসই অন্তর্ভুক্তিমূলক পানি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতে পারে।’

২০১৬ সালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের কথা উলেস্নখ করে শেখ হাসিনা বলেন, তিনি পানি-সংক্রান্ত জাতিসংঘ উচ্চপর্যায়ের প্যানেলের সদস্য ছিলেন। তখন ‘কল টু অ্যাকশন’ পদক্ষেপ গ্রহণ করা হয়। ‘কুমামোতো ঘোষণা’ সেই প্রক্রিয়ায় কার্যকর অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পানি ব্যবস্থাপনার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। দেশের ৮৫ শতাংশের বেশি মানুষের নিরাপদ পানীয় জল ও উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর