শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু এক মামলায় জামিন, অন্য মামলায় শো’ন অ্যারেস্ট: কারাগারেই মোহনা টিভির এমডি পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধিঃ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী একটু আহত হলে তাকে উদ্ধার করে কালাইয়ের বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অসুস্থ অনুভব করলে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাদগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা থেকে এসে মেয়ের বাড়ি যাওয়ার জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছেন এক নারী আহত হয়েছেন। আহত ফিরোজা বেগম (৫৫) মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। তিনি উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ওই আহত নারীকে বাঁচাতে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীকে নিরাপত্তার সঙ্গে বাসায় নেওয়া নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, মাননীয় প্রতিমন্ত্রী আবুল বারী মহোদয়ের ডান পায়ে একটু আঘাত লেগেছে আর বাম পায়ের সোলডারে ও বুকে আঘাত লেগেছে। তিনি এখন আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর