সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপি’র বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৫৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে সদ্য ঘোষিত একতরফা পকেট কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ ও সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট হেনা কবিরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

রবিবার (২৯মে) বিকেলে ওই ইউনিয়নের শিমুলতলী ও আমতলী থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল কুঠিবাড়ি ব্রিজ বাজারে এসে গণজমায়েত হয়ে চন্দনের কুশপুত্তলিকা দাহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বর্তমান সদস্য ফেরদৌস হোসেন, সাবেক জেলা বিএনপি’র সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেশকাত হাছান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেম্বার ইউসুফ আলী, সাবেক মেম্বার সহ-সভাপতি জাকির হোসেন ও জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৮ মে দোগাছি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ওই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। তারা আরো বলেন, ওবায়দুর রহমান চন্দন ও অ্যাডভোকেট হেনা কবির যোগসাজশে অর্থের বিনিময় এ কমিটি করেছে।অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিতদের সমন্বয়ে নতুন কমিটি করার আহবান জানান তারা।

ওই সমাবেশের পূর্বে ছাত্র দলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের গুলিবর্ষণ সশস্ত্র হামলার প্রতিবাদে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনান, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বেনুকে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে আমতলীতে দোগাছি ইউনিয়ন ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর