মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পক্ষপাতিত্বের অভিযোগে সলঙ্গা থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:ভুক্তভোগি পরিবারকে সহযোগিতা না করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সলঙ্গা থানা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম রেজা। মঙ্গলবার দুপুরে সলঙ্গা মওলানা তর্কবাগীশ পাঠাগারের এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন,গত শুক্রবার দুপুরে সলঙ্গা থানার তেলকুপি গ্রামে মধ্যপাড়া ভরমোহনী গ্রামের শফিকুল ইসলাম গং জমি দখল করার জন্য ৪০/৪৫ জন্য যায়। পরে আমরা বাধা দিলে আমিসহ আমার পরিবারের উপর হামলা চলায় এসময় আমি আমার ৬ মাসের শিশুসহ ৬ জন আহত হয়। আহত অবস্থায় ৯৯৯ ফোন করিলে ফোনটি সলঙ্গা থানায় ফরোয়ার্ড করেন আমি কথা বল্লে সলঙ্গা থানা থেকে বলেন থানায় সকল ফোর্স ব্যবস্ত আছে কেউ যেতে পারবে না বলে ফোনের লাইন কেটে দেয়। এ সময় এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ করার ৫ দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্তা গ্রহন করেনি সলঙ্গা থানার পুলিশ এবং কোন প্রকার তদন্তও করেনি। থানা পুলিশ হয়তো শফিকু্ল গং দের পক্ষ নিয়েছে তাই আমাদের কোন সহযোগিতা করছেন না। তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এসময় সংবাদ সম্মেলনে, সেলিমের বাবা কোবাদ আলী,স্ত্রী সাবিনা খাতুন ও শ্বশুর আব্দুল ওয়াহেদ আলীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সলঙ্গা থানার ওসি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর