বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

পদ্মা সেতু উদ্বোধনঃ কাজিপুরে আনন্দের মহাসমারোহ, আওয়ামী লীগের আনন্দ মিছিল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ জুন, ২০২২

আমার টাকায় আমার সেতু, বহুমুখী পদ্মা সেতু। শনিবার ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সারা দেশের ন্যায় কাজিপুর উপজেলার জনসাধারণের মাঝে আনন্দের মহাসমারোহ বিরাজ করছে। হাঁটে, ঘাটে, মাঠে, চায়ের দোকানে আলোচনার প্রধান বিষয় পদ্মা সেতু। উপজেলার পৌর এলাকা, সদরের মেঘাই, চালিতাডাঙ্গা, সোনামুখী, সিমান্তবাজারসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে স্থানীয়রা।

পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর