রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পুলিশ সোর্সের উপর অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানব বন্ধ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৫৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

লালমনিরহাটে পুলিশের সোর্সের উপর অতিষ্ঠ হয়ে তার বিচার দ্বাবি করে মানব বন্ধন করেছে এলাকার সাধারণ মানুষজন।

লালমনিরহাট শহরের শাহজাহান কলোনি এলাকার এক পুলিশের সোর্সের বিরুদ্ধে নারী পাচার, মাদক ব্যাবসা, নারী দিয়ে দেহ ব্যাবসা, জুয়াসহ অন্যান্য অশ্লীল কার্যকলাপের অভিযোগ এনেছে ঐ এলাকার আপামর জনসাধারণ।
শুক্রবার (১৭) জুন বিকেলে শহরের বিডিআর গেট এলাকায় অভিযুক্ত পুলিশের সোর্স শরিফুল ইসলাম ওরফে গইজা’র শাস্তি দাবি করে মানব বন্ধন করেন তারা।
এর আগে ১৪ জুন স্থানিয়রা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে পুলিশের সোর্স গইজা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশ গ্রহণকারী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম গইজা লালমনিরহাট সহরের শহীদ শাহজাহান কলোনির মৃত শহিদ আলীর ছেলে। এক সময় তার কিছুই না থাকলেও বর্তমানে সে একাধিক বাড়ি -গাড়ির মালিক। কারনে অকারণে সে স্থানীয়দের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকিও দেন পুলিশের ওই সোর্স।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন শাহজাহান কলোনির বাসিন্দা আবুল কালাম আজাদ, এনামুল হক জ্যাম, বাধন শেখ, মোহাম্মদ আলী, নাজমা বেগম, জহুরা বেগম প্রমুখ। এসময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন পুলিশের ঐ সোর্সের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরে যায়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর