সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পদ্মাকন্যা’ খেতাব

রিপোর্টারের নাম : / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পদ্মাকন্যা’ খেতাব দিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি বলেন, পদ্মা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাকে এক নজর দেখার জন্য মুখিয়ে আছেন পদ্মাপারের লাখো কোটি মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন।

আব্দুর রহমান বলেন, আপা গতকাল আমরা কয়েকজন গেছিলাম। পদ্মা আপনার জন্য অধীর আগ্রহে আছে। পদ্মা পারের লাখো কোটি মানুষ আপনাকে এক নজর দেখার জন্য সাহসী ও সাহসিকার জননী ‘পদ্মাকন্যা’ শেখ হাসিনাকে চোখে দেখার জন্য অপেক্ষা করে আছে।

পদ্মা সেতুর সমালোচনা করায় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, সেদিন একজন বলেছিলেন এখানে ফেরি রাখার দরকার নাই। এটা দৌলতদিয়া পাটুরিয়া পাঠালেই হয়। আমি বললাম না ভাই কিছু ফেরি রাখার দরকার আছে। কারণ খালেদা জিয়ারা তো এই পদ্মায় উঠবে না। এই ফেরিতেই ওদের পার হতে হবে। এজন্য ওদের জন্য কয়েকটা ফেরি রেখে দেয়া উচিৎ।

সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, রাজনৈতিকভাবে জিয়াউর রহমানের রাজনৈতিক ‘বংশ’ সমূলে উৎপাটন করতে হবে। বাংলাদেশকে এই অপশক্তি মানে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, সেদিন একটা জায়গায় আমাকে বলেছে আপনারা মিলেমিশে থাকতে পারেন না, শুধু একদল আরেক দলের সমালোচনা করেন? তাদের বললাম আমরা যারা খুনের স্বীকার হয়েছি, যারা আমাদের খুন করেছে, সেই খুনিদের সঙ্গে তো খুনের শিকার হওয়া মানুষদের সহাবস্থান থাকতে পারে না। হয় ওরা থাকবে, না হলে আমরা থাকব, এর মাঝখানে আর কোনো পথ নেই। সেই পথই খুঁজে বের করতে হবে আমাদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর