শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রয়াত রুবি খাতুনের পরিবারের কাছে অনুদান বাবদ ৫ লক্ষ টাকার চেক হস্থান্তর। বেড়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। উল্লাপাড়ায় অবৈধ পণ্য খালাসের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরল বেড়ার চরাঞ্চলের চিনাবাদাম খেতে। উল্লাপাড়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই বোনের সংঘর্ষ, উভয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উল্লাপাড়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই বোনের সংঘর্ষ, উভয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উল্লাপাড়ায় সাংবাদিকদের উপর হামলা: আসামি গ্রেফতারে বিলম্বে মানববন্ধনে ক্ষোভ উল্লাপাড়ায় সাংবাদিকদের উপর হামলা: আসামি গ্রেফতারে বিলম্বে মানববন্ধনে ক্ষোভ কোনাবাড়ীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার-১।

প্রয়াত রুবি খাতুনের পরিবারের কাছে অনুদান বাবদ ৫ লক্ষ টাকার চেক হস্থান্তর।

নিজস্ব প্রতিবেদক / ১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী গার্মেন্টস শ্রমিক রুবিনা খাতুনের (৫০) পরিবারের কাছে ইসলাম গার্মেন্টসের পক্ষ থেকে অনুদান বাবদ ৫ লক্ষ টাকার চেক হস্থান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তানভীর আহমেদ এই চেক হস্তান্তর করেন। এসময় প্রয়াত রুবিনা খাতুনের বড় মেয়েসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৭ জুন শনিবার ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে রুবিনা খাতুন। প্রথমে কারখানার মেডিক্যাল সেন্টারে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। পরে বাসা থেকে বিকেলে কোনাবাড়ী ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে  তাকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট মেডিক্যাল নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক জানান,তার হার্ট অ্যাটাক এর পাশাপাশি ফুসফুসেও সমস্যা ছিলো

মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) এর ফিনিশিং সেকশনে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর