শিরোনামঃ
ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার:অভিযুক্ত যুবক গ্রেফতার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মেহেদী হাসান বিজয় (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে তথ্য প্রযুক্তির সাহায্যে মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান বিজয় ৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
বিএনপি নেতা মোশাররফ হোসেন জানান,লিপি আক্তার নামে ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ আই দিয়ে ছবি বানিয়ে আমার বিরুদ্ধে মানহানিকর পোস্ট করে। যার কারণে জিএমপি সদর থানায় গেল ৮ জুলাই একটি মামলা দায়ের করি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান,ফেক আইডি খুলে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







