সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড 

ফ্রিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান পেয়ে খুশি বেতাগীর মানুষ

মোঃ খাইরুল ইসলাম মুন্না (বরগুনা) / ৩৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ জুন, ২০২২

ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের উদ্যোগে বেতাগী পৌরসভার সহয়োগিতায় দিনব্যাপি ফ্রি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বেতাগী পৌরসভা মিলনায়তনে আয়োজিত ফ্রি হৃদরোগ চিকিৎসা হৃদরোগ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। বেতাগী পৌরসভার মেযর আলহাজ্ব এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব খান মো. রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন, ঢাকাস্থ বেতাগী প্রগতি ফোরমের সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুস, সাবেক যুগ্ন সচিব আহমেদ সোবহান, বিগ্রেডিয়ার (অব.) মাহবুবুর রহমান, মেজর (অব.) নাজমুল আহসান রিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

পরে ফ্রি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ সহাকারী অধ্যাপক ডা. কাজী নজরুল ইসলাম, ডা. মিনহাজ রাশেদুর রহমান, ডা. কাজী আবুল ফজল ফেরদৌস, ডা. আশ্রাফুল ইসলাম, ডা. এবিএম ইমাম হোসেন। এ চিকিৎসা ক্যাম্পে স্থানীয় সমস্বকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবীন্দ্রনাধ সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর