মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

বর্তমানে গড় আয় ২৮০০ ডলার, বিএনপির আমলে ছিল ৫০০: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ জুন, ২০২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বাংলাদেশে এখন কোভিডের মৃত্যু ও শনাক্তে শূণ্যের কোঠায়। শুধু তাই নয়, সমগ্র এশিয়ায় বাংলাদেশ প্রথম এবং সারা বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এটা একদিনে সম্ভব হয়নি।  তিনি বলেন, আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আজ এই অর্জন। কোভিড নিয়ন্ত্রণে আছে বলেই আমাদের অর্থনীতি এখনো সচল আছে। শিল্পকারখানা ঠিক মতো চলছে। সবকিছু ঠিকঠাক চলছে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে। আমরা উন্নয়নে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। সকলেই জানেন, আগামী ২৫ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ এবং আমাদের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। যেটা ৫০ বছর এর নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় ২৮শ’ ডলার। বিএনপির আমলে যেটা ছিল ৫শ’ ডলার।

সরকারের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী আরও বলেন, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলছে, কোনো ঘরে অন্ধকার নাই। প্রতিটি বাড়ির সামনে পাকা রাস্তা এবং প্রতিটি স্কুল পাকা ও স্কুলে বিদ্যুতের বাতি জ্বলছে। প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

এ সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আজ থেকেই আপনারা প্রত্যেকে একেক জন জাহিদ মালেক হয়ে সকলের ঘরে ঘরে গিয়ে নৌকার হয়ে ভোট চাইবেন।

গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার সাহার সভাপতিত্বে  সম্মেলনে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে মন্ত্রী আগামী তিন বছরের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সুশীল কুমার সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে মো. সোনামুদ্দিনের নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর