রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বর্নিল সাজে সেজেছে বেতাগী, আগামীকাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

খাইরুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা. / ৫০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

দশ বছর পর আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ সময় পরে উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে বেতাগী শহর। বিভিন্ন ব্যানার ফেষ্টুন দিয়ে প্রধান প্রধান সড়কের দু’পাশে সজ্জিত করা হযেছে। সম্মেলন ভেন্যু বঙ্গবন্ধু পৌর অডিটরিয়াম নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। ইতিমধ্যেই সম্মেলনস্থল সাজানো হয়েছে বিভিন্ন নেতাদের শুভেচ্ছা ব্যানারে।

আগামীকাল (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৪ টায় শহরের বঙ্গবন্ধু পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান ও গোলাম রাব্বানী চিনু। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। আরও বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমাউন কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোতালেব হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বরগুনা পৌরসভার মেয়র এ্যাড. কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন মন্টু মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক রইসুল ইসলাম রিপন। এ সম্মলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব
এবিএম গোলাম কবির এবং সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর