বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

বশেমুরকৃবি’তে আনন্দ-উৎফুল্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৪৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

দিনব্যাপী নানা খেলা আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলা অনুশীলন করার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্রীড়া প্রতিযোগিতার এ অনুষ্ঠানের সূচনা হয় আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় শান্তির প্রতীক কবুতর উড়ানো, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে।

পরে সকাল ১০টায় মার্চ-পাস্ট পরিদর্শন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বশেমুরকৃবি’র প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মোট ২০টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ট্র্যাক ও ফিল্ডের সমন্বয়ে অনুষ্ঠিত ২০টি ইভেন্টের মধ্যে ১১টি ইভেন্ট ছেলেদের জন্য এবং ৯টি মেয়েদের জন্য নির্ধারিত যারা স্ব-স্ব ইভেন্টে প্রতিযোগিতা করেছেন।

ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক(ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় উপ-উপাচার্য বলেন, সুস্থ দেহ গঠন, মনন ও মেধাকে শাণিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

একাডেমিক ক্ষেত্রে উৎকর্ষ সাধনের পাশাপাশি খেলাধুলায়ও নৈপুণ্য দেখানো প্রয়োজন। খেলায় যারা বিজয় লাভ করেছেন তাদের বিশেষ সাধুবাদ জানান উপ-উপাচার্য। তবে বিজিতদের নিরাশ না হয়ে ভবিষ্যতে বিজয় লাভের জন্য সঠিক শিক্ষা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে ট্রেজারার বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের উৎফুল্ল রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। এক্ষেত্রে শিক্ষার্থীদের মেধার বিকাশে যেকোনো প্রয়োজনীয়তাকে স্বাগত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রভোস্টসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, একইদিনে বশেমুরকৃবি’র প্রাইমারি এবং হাইস্কুলের শিক্ষার্থীদেরও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর