সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন

রিপোর্টারের নাম : / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এ বছর বিশ্বের সব দেশ থেকে হজযাত্রীদের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন। সূত্র : সৌদি গেজেট।

এবার সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার হজযাত্রীর কোটা বরাদ্দ সবচেয়ে বেশি। মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার জন্য ১ লাখ ৫১ জনের কোটা বরাদ্দ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ৮১ হাজার ১৩২ জন এবার হজে যেতে পারবেন। এরপর রয়েছে ভারত, দেশটির ৭৯ হাজার ২৩৭ জন এবার হজে যেতে পারবেন। আর বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সবচেয়ে কম কোটা বরাদ্দ পেয়েছে। দেশটির মাত্র ২৩ জন যাত্রী এবার হজে যেতে পারবেন।

আরব দেশগুলোর মধ্যে এ কোটা প্রাপ্তিতে শীর্ষে রয়েছে মিসর, দেশটির ৩৫ হাজার ৩৭৫ জন এবার হজে যেতে পারবেন। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার সবচেয়ে বেশি ৪৩ হাজার আটজন হজে যেতে পারবেন। ইরানের জন্য বরাদ্দ কোটা ৩৮ হাজার ৪৮১ ও তুরস্কের কোটা ৩৭ হাজার ৭৭০।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৫০৪, যেখানে রাশিয়ার জন্য কোটা ১১ হাজার ৩১৮, চীন ৯ হাজার ১৯০, থাইল্যান্ড ৫ হাজার ৮৮৫ ও ইউক্রেনের জন্য ৯১।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর