শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বাড়তি ভাড়া আদায়: ৯০ বাসকে সোয়া ৩ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ২৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বাড়তি ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯০টি বাসের বিরুদ্ধে মামলা এবং ৩ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (১৩ আগস্ট) সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন/রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধের দায়ে ঢাকা ও চট্টগ্রামে ৯০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এরমধ্যে ঢাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালতে ৩২টি বাসের বিপরীতে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন সংস্থার চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সচিব এ টি এম কামরুল ইসলাম, পরিচালক (এনফোর্সমেন্ট) আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন। এ সময় বাস ও মিনি বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পরিবহন খাতের অংশীজনদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ৬ আগস্ট রাত সাড়ে ৯টায় বাস ভাড়া সমন্বয় করে পুনর্নির্ধারণের ঘোষণা দেয় বিআরটিএ। সে সময় জানানো হয়, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ২২ দশমিক ২২ শতাংশ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৬ দশমিক ২৭ শতাংশ এবং এই দুই মহানগরীর আশপাশের এলাকায় (ডিটিসিএ) ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

সে হিসেবে দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা, যা বাড়িয়ে এখন ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগে প্রতি কিলোমিটারে বড় বাসের ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা, এখন তা ২ টাকা ৫০ পয়সা। মিনি বাসের আগে ছিল ২ টাকা ৫ পয়সা, বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বড় বাসে সর্বনিম্ন ভাড়া আগেরটাই ১০ টাকা এবং মিনি বাসে ৮ টাকা নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর