শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিটিসিএলে ১০০ টাকায় আনলিমিডেট কথা ৩০ দিন

রিপোর্টারের নাম : / ২৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

গ্রাহক চাহিদা বিবেচনায় বিটিসিএল চালু করেছে প্রিপেইড সেবা। এই সেবার আওতায় মাত্র ১০০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে ৩০ দিন আনলিমিটেড কথা বলার সুবিধা পাওয়া যাবে। থাকছে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধাও।

রাজধানীর ইস্কাটনে আজ রোববার বিটিসিএল ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই সেবার উদ্বোধন করেন। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন ও বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত মৈত্রকে কল করে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন বলেন, প্রিপেইড প্যাকেজের মধ্যে রয়েছে টেলিফোন ও ইন্টারনেট বান্ডিল প্যাকেজ এবং গ্রাহকেরা ৩০ দিনের জন্য ১৫০ টাকা রিচার্জ করলে টেলিফোন প্যাকেজ পাবেন।

এই সেবার আওতায় বিটিসিএলের প্রিপেইড গ্রাহকেরা ১১টি প্যাকেজের মাধ্যমে বিটিসিএল থেকে বিটিসিএলে আনলিমিটেড ও অন্যান্য অপারেটরে স্বল্প খরচে কথা বলার সুযোগ এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। মাত্র ১০০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে ৩০ দিন আনলিমিটেড কথা বলার সুবিধা পাবেন। সেই সঙ্গে বিটিসিএল থেকে অন্য অপারেটরে ৪৮ পয়সা মিনিটে কথা বলা যাবে।

তবে আন্তর্জাতিক কলের ক্ষেত্রে বিটিআরসি নির্ধারিত রেটই থাকবে। এ ছাড়া প্রিপেইড প্যাকেজে রয়েছে টেলিফোন প্যাকেজ এবং ইন্টারনেট বান্ডিল প্যাকেজ (টেলিফোনসহ)। ১৫০ টাকায় ৩০ দিন মেয়াদে টেলিফোন প্যাকেজ পাওয়া যাবে। আর ইন্টারনেট সেবার ১১টি প্যাকেজ মিলবে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল আলমসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর