রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

বিশ্বব্যাংকের কাছে আরও ৫০০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ২৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইএডিএ) থেকে আরও ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। আগামী তিন বছরের জন্য এ অর্থ চাওয়া হয়েছে।

বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মানিটারি ফান্ড (ব্যাংক-ফান্ড) এর বসন্তকালীন সভায় এ চাহিদার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দল।  বর্তমানে বাংলাদেশকে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে তার চেয়ে কম দেওয়া হবে না বলে বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। সপ্তাহকালের এ বৈঠক গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আইডিএর তিন বছর মেয়াদি তহবিল পরিকল্পনার অধীনে বর্তমান মেয়াদে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ। ২০২২ থেকে ২৫ অর্থবছরের জন্য আইডিএর প্যাকেজে ৯৩ বিলিয়ন ডলার তহবিল রয়েছে।

দারিদ্র্যতা নিরসন, বৈষম্য হ্রাস, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়ে থাকে। শূন্য বা সামান্য সুদে এ তহবিল থেকে এ পর্যন্ত ৭৪টি দেশকে ঋণ সহায়তা দেওয়া হয়েছে।

ইআরডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় বিশ্বব্যাংক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের সামস্টিক অর্থনীতি ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষত, কোভিড মহামারি সাফল্যের সাথে মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধার ও আর্থিক প্রণোদনা বাস্তবায়নে সরকারের কার্যকর ভূমিকার প্রশংসা করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের বিষয়টি উল্লেখ করে আগামীতে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বৃদ্ধি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ বিভাগ সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর