বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন

রিপোর্টারের নাম : / ৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ার ঐতিহ্যবাহী আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।​ফলাফল বিবরণীতে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট পাসের হার ৯৭.৭৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থী ছাড়াও এ (A) গ্রেড অর্জন করেছে ৭৪ জন শিক্ষার্থী।

ধারাবাহিক এই ভালো ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।​শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. হাকিমুল কবীর সকল কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর