শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

রিপোর্টারের নাম : / ১৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র‍্যালী ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর, বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকারম হোসেন, মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর, বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ প্রমূখ।

২৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৯ এপ্রিল বুধবার পর্যন্ত পুষ্টি সপ্তাহে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, পুষ্টি খাতে অর্জন চ্যালেঞ্জ এবং শিশু খাদ্য, সামাজিক নিরাপত্তা, কৈশোর কালীন পুষ্টি, মাতৃপুষ্টি ও সুষম খাবার, প্রবীণ পুষ্টি ও দুর্যোগ কালীন পুষ্টিসহ শিশুদের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও পুষ্টি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর