বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ বোতল কোডিনযুক্ত মাদক এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, (২সেপ্টেম্বর) বুধবার ভোররাতে পৌর এলাকার বৃশালিখা ঘাট দিয়ে মোহনগঞ্জ বাজারের অভিমুখে একটি প্রাইভেট কার আসতে দেখে পুলিশ সদস্যরা এ সময় সেটিকে থামার সংকেত দেন তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত পেছনে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করেন। পরে গাড়িতে থাকা ৩ জন নামিয়ে তল্লাশিকালে গ্রেফতারকৃতদের পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ১৫ বোতল কোডিন সিরাপ এবং তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন বেড়া থানার সাহাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে সাব্বির হোসেন (২৬)একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মুকুল হোসেন (৩৬) এবং ৩) সাঁথিয়া থানার উত্তরপাড়া গ্রামের লিটন প্রাং এর ছেলে তামিম হোসেন (২২)।
এ ঘটনায় বেড়া মডেল থানায় মামলা হয়েছে হয়েছে। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, আমরা মাদক উদ্ধারে বদ্ধপরিকর। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। মাদকের কোনো তথ্য পাওয়া মাত্রই সাথে সাথে অভিযান চালানো হবে এবং মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখব বলে তিনি নিয়ে প্রতিবেদককে জানান।







