সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর রশীদ মামুন। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পিয়াস চাকলাদার। 

বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন 

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ মে, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার রাতের আঁধারে আকস্মিক যমুনা নদীর  ভাঙনে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের হাটাইল আঁড়ালিয়া গ্রামের নুরানি হাফেজিয়া মাদ্রাসা একটি মসজিদ সহ স্থানীয় যমুনা বাজারের প্রায় ৩০ টি দোকানের জায়গা যমুনা নদী গর্ভে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ভাঙনের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে  অনেক পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাঙন কবলে যমুনা বাজারের ব্যবসায়ী ফকির চাঁদ বলেন , দু’দিন পরে  ঈদ তাই দোকানে অনেক মালপত্র  তুলেছিলাম, বিক্রি ভালো হলে লাভও ভালো হবে যা দিয়ে পরিবারের সাথে স্বাচ্ছন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করব। কিন্তু যমুনা বাজার নদী ভাঙন আতঙ্কে আমাদের সে স্বপ্ন আর পূরণ হলো না।

আরেক মুদি দোকানি ভুট্টু বেপারি জানান , ঈদের বেচাকেনার আগেই ভাঙন আতঙ্কে আমাদের যমুনা বাজারের প্রতিটি ব্যবসায়ী দুশ্চিন্তায় রয়েছে যে যার মত নিজেদের দোকানপাট সরিয়ে নিতে হিমশীন খাচ্ছে।ভাঙন এলাকার স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, ভাঙন আতঙ্কে স্থানীয় বাজারের ব্যবসায়ী সহ এলাকাবাসীরা তাদের দোকানপাট এবং ঘরবাড়ি নিরাপদ আশ্রয়ের সরিয়ে নিচ্ছেন এখনও হুমকির সম্মুখে রয়েছে, অসংখ্য ফসলি জমি ঘরবাড়ি সহ স্থানীয় যমুনা বাজার। দ্রুত প্রশাসনের তৎপরতার জোর দাবি জানিয়েছেন ওই এলাকার মানুষ।

এ বিষয়ে হাটুরিয়া নাকালিয়া-ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল  হামিদ সরকার এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন,সকালেই স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা সহ এলাকাবাসীর কাছে বিষয়টি আমি জেনেছি।যত তাড়াতাড়ি সম্ভব উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর