বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি।

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টারঃ জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের(বেড়া-সাঁথিয়া) উপজেলা প্রতিনিধি সাংবাদিক আরিফ খানকে মোবাইল ফোনে কে বা কাহারা জবাই ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। তরুণ এই সাংবাদিক এ পেশার শুরু থেকেই সমাজের বিভিন্ন অনিয়ম ঘুষ দুর্নীতিসহ অনুসন্ধানী প্রতিবেদন করে থাকেন। আরিফ খান সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কিছু সুবিধাবাদী মহল তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন বলে জানা গেছে। বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করায় এই সাংবাদিকের ব্যাপক পরিচিতি রয়েছে। সোমবার

(৯ নভেম্বর) সন্ধায় অচেনা দুটি নাম্বার থেকে তাকে ফোন দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি সহ জবাই এবং গুলি করে হত্যার হুমকি দেন। এছাড়াও প্রতিনিয়ত তাকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে হুমকি দাদা কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। সব মিলিয়ে সাংবাদিক আরিফ খান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সকল ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ভুক্তভোগী জানিয়েছেন। সাংবাদিককে এমন হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনার সকল সাংবাদিক মহল। মত প্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপমান করার অধিকার নয়। কারও সঙ্গে মতবিরোধ, ব্যক্তিগত বিরোধ কিংবা রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু অশ্লীল ভাষায় গালাগালি, পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রাণনাশের হুমকি কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না।মনে রাখতে হবে, হুমকি দিয়ে কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু সত্য ও ন্যায়কে থামিয়ে রাখা যায় না। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর