রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

বেনাপোলে ইমারজেন্সি আধুনিক হাসপাতাল ও উন্নত রোড ডিভাইডারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

রিপোর্টারের নাম : / ১২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল একটি আন্তর্জাতিক স্থল বন্দর সীমান্ত শহরে একটি ইমারর্জেন্সি উন্নত মানের আধুনিক হাসপাতাল নির্মাণ এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত রোড ডিভাইডার স্থাপনের দাবিতে সরব হয়েছে স্থানীয় শিক্ষার্থীরা।

আজ শুক্রবার(১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন বেনাপোল বাজারস্থ ‘বেনাপোল যশোর কলকাতা রোডে বাজার সম্মুখে ‘সৃজনশিখা’ বেনাপোল শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, একটি মানসম্মত আধুনিক হাসপাতাল না থাকায় অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসার অভাবে সাধারণ মানুষকে অকাল মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। গত ৭ এপ্রিল বেনাপোল বন্দরে দূর্ঘটনায় কবলিত দুজন শ্রমিকের দ্রুত উপযুক্ত চিকিৎসার অভাবে একজনের মৃত্যু এবং অন্যজন গুরুতর আহত হওয়ার ঘটনাটি উল্লেখ করে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বেনাপোল স্থলবন্দর এলাকা দিয়ে প্রচুর পণ্যবাহী ট্রাক চলাচল করলেও সড়কের রোড ডিভাইডারগুলো অপরিকল্পিত এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এটি একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।

​​মানববন্ধনে ‘সৃজনশিখা’ বেনাপোল শাখার সভাপতি নাজমুল হোসাইন জয় বলেন, “বেনাপোল বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি প্রধান কেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা নেই। আমরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ-এর কাছে স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নিরাপদ সড়ক এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি জানিয়ে যাব। সবশেষে তিনি সংগঠনটি’র প্রধান উপদেষ্টা মো.মোস্তাফিজ্জোহা সেলিম’কে ধন্যবাদ জানান,কেননা তার প্রচেষ্টায় গঠিত “সৃজনশিখা’ জনমানুষের দূর্ভোগের কথা তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

​মানববন্ধন থেকে সরকারের উচ্চপদস্থ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়:-

*​অনতিবিলম্বে বেনাপোল শহরে একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করা হোক।

*​সড়কের নিরাপত্তা বৃদ্ধিতে পরিকল্পিত ও টেকসই রোড ডিভাইডার স্থাপন ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হোক।

​শিক্ষার্থীদের এই কর্মসূচিকে স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন সচেতন মহল সমর্থন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, জনস্বার্থে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর