মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

বেলকুচিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক শিক্ষা পদক উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির আয়োজনে শেরনগর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খাঁন, পৌর কাউন্সিলর তারেক আহামেদ, ফজলুর রহমান (ফজল) প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর