শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

বেলকুচিতে  দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের  বেলকুচি উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনডিপির উদ্যোগে  ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় সুবর্ণ  প্রজেক্টের আওতায় মঙ্গলবার (২৮ মার্চ)  বেলকুচি    উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বেলকুচি  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছির উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া এবং বেলকুচি উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস।

সভাটি পরিচালনা করেন,  এনডিপির উপপরিচালক ও সুবর্ণ প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান।  সভাটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় বেলকুচি উপজেলার বিভিন্ন দূ্র্যোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত হয়। বিশেষ করে বন্যা, বজ্রপাত সহ বিভিন্ন বিষয়ে প্রানবন্ত আলোচনা হয়। অনুষ্ঠানের সভাপতিসহ উপস্থিত সকলে এনডিপি এবং এসকেএস এরকাজের প্রশংসা করেন ও সুবর্ণ প্রজেক্টের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর