রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেলকুচিতে নির্মানাধীন আশ্রয়ন প্রকল্প ঘরের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে বানিয়াগাঁতী গ্রামে ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প কাজের পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক  মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় এই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে আশ্রয়ন প্রকল্প কাজের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া,  বেলকুচি সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, আশ্রয়ন প্রকল্প কাজের সভাপতি আব্দুর রাজ্জাক সহ আরও অনেক।
এসময় ডিসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন ঘর নির্মানের ইট বালু সিমেন্ট এমনকি প্রতিটি বস্তুই যেন ভাল মানের হয়, এক ঘর থেকে অন্য ঘরের সঠিক পরিমাপ অনুযায়ী অতিদ্রুত ঘরের কাজ সমাপ্ত করার জন্য অতিরিক্ত শ্রমিক, মেশিন অন্যান্য সরঞ্জামদি সেটআপ করার আদেশও দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর