সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

ব্যক্তি না দল কিসের ওপর নির্ভর করছে উল্লাপাড়া-সলঙ্গার ভোট!

রিপোর্টারের নাম : / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

আল-আমিন,উল্লাপাড়া  :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে নির্বাচনী মাঠ এখন চরম উত্তেজনাপূর্ণ। দিন যত এগোচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে এই আসনে মূল লড়াইটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের রফিকুল ইসলাম খান ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম আকবর আলীর মধ্যে।

স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর এই আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনের মাঠে কার্যত অনুপস্থিত থাকায় ভোটের সমীকরণ পুরোপুরি ঘুরে গেছে। ফলে সাধারণ ভোটারদের দৃষ্টি এখন দাঁড়িপাল্লা ও ধানের শীষ এই দুই প্রতীকের দিকেই কেন্দ্রীভূত।

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান মাঠে নেমে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। গ্রাম গঞ্জ, হাট বাজার, পাড়া মহল্লায় নিয়মিত উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে তিনি নিজেকে ব্যক্তি রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরছেন। তাঁর সমর্থকদের দাবি, নির্যাতন, মামলা ও বৈষম্যের রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার দাঁড়িপাল্লার দিকেই ঝুঁকছে।

অন্যদিকে বিএনপির প্রার্থী এম আকবর আলী তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাবেক সংসদ সদস্য হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, ঐতিহ্যগত ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তির দিক থেকে ধানের শীষ এখনও শক্ত অবস্থানে রয়েছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তি দেখে ভোট দিবে । অনেক ভোটারই শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত খোলা রাখছেন, যা লড়াইকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সব মিলিয়ে উল্লাপাড়া-সলঙ্গা আসনে নির্বাচনী ‘খেলা’ এখন চূড়ান্ত লেভেলে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ। শেষ পর্যন্ত কোন প্রতীক হাসবে বিজয়ের হাসি সেটিই এখন এই আসনের সবচেয়ে বড় প্রশ্ন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর