রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা।

ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার : দুই যুগের অধিক সময় ধরে প্রান্তিক পর্যায়ের ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে খাদ্য, বাসস্থান, বিশুদ্ধ পানি এবং কর্মসংস্থানের মতো

গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে স্বেচ্ছায় কর্ম উদ্যোগী সামাজিক ও মানবিক সংগঠন ‘ভয়েস অব কাজিপুরে’র ২০২৭-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ঢাকা বোট ক্লাবে আয়োজিত এ সভায় সংগঠনটির সাবেক ও বর্তমান কমিটির অর্ধশতাধিক সদস্য অংশ নেন। সভায় সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনা, পারস্পরিক পরিচিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনটির নয়া কমিটির সভাপতি হিসেবে প্রকৌশলী এস এম শাহিন, এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মজিদ বাবুর নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির সাবেক আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি জান্নাতুল হক শাপলা, সাবেক সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ, সাবেক উপদেষ্টা আনিছুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি সামাজিক সংগঠনের মূল শক্তি হলো মানুষ ও মানবতার প্রতি দায়বদ্ধতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ। দীর্ঘদিন ধরে ভয়েস অব কাজিপুর কাজিপুরের মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা চালিয়ে আসছে, তা অব্যাহত রাখতে নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অসহায় মানুষের সহায়তা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সামাজিক সংগঠনের সাফল্য কেবল কর্মসূচির সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না; বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি সংগঠনের প্রকৃত সার্থকতা প্রকাশ পায়। এ লক্ষ্য সামনে রেখে নতুন ও পুরোনো সদস্যদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন তাঁর বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠালগ্নের স্মৃতিচারণ করেন এবং ভয়েস অব কাজিপুরের মানবিক অভিযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি সংগঠনের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রার ভিত্তি। নতুন কমিটির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা, স্বচ্ছতা এবং দলমত-নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ২০২৭-২০২৮ মেয়াদের এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এস এম শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল মজিদ বাবু। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হিল্লোল তালুকদার। সহসভাপতি হিসেবে রয়েছেন ইমদাদুল হক লিখন ও ফরিদুল ইসলাম।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশা সরকার। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন, মোহাব্বত হোসেন, কামরুল শাহ ও তৌহিদুল ইসলাম তন্ময়। ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুনতাসীর মেহেদী হাসান এবং নারী ও শিশুবিষয়ক সম্পাদক হয়েছেন মেহেজাবীন খান সিজা। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আব্দুল বারিক, হাফিজুর রহমান কচি, সামিদুল ইসলামসহ অনেকে।

সভায় উপস্থিত সাবেক ও বর্তমান সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের চলমান মানবিক উদ্যোগগুলোকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, ভয়েস অব কাজিপুর প্রতিষ্ঠালগ্ন থেকে দুই যুগ ধরে কাজিপুরের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে। শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের সহায়তা, বিশুদ্ধ পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা অর্জনে সহযোগিতাসহ নানা কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভার মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। মানবিক মূল্যবোধকে ধারণ করে আগামী দিনে আরও পরিকল্পিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যাশা নিয়ে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর