বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

ভাঙ্গুড়ায় কৃষকের মাঝে খাবার স্যালাইন বিতরণ করলো কৃষক দল

রিপোর্টারের নাম : / ৫৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ জুন, ২০২৫

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের উদ্যোগে সম্প্রতি বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে। এরই
ধারাবাহিকতায় আজ দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুমের নেতৃত্বে উপজেলার দিলপাশার, পাটুল,কয়রা,শ্রীপুর,নৌবাড়িয়া কৃষকদের পাশে গিয়ে খাবার স্যালাইন বিতরণ করেন নেতৃবৃন্দ।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম বলেন আমরা আজ মাঠে মাঠে কৃষকদের পাশে দাঁড়িয়েছি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসা ছিল কৃষকদের জন্য আমরা তার আদর্শের সৈনিক আমরা কৃষকদের ভালবাসি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রাজ,দপ্তর সম্পাদক নাজমুল হুদা খোকনসহ কৃষক দল নেতা মুনসুর আলী, আবুল কালাম প্রমূখ।

এর আগে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় মাঠে গিয়ে ধানও কেটে দিয়েছেন নেতাকর্মীরা।
কৃষক দলের এসব কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর