সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় অবৈধ চাউল মজুত রাখায় ১২ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ৪১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুন, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ চাউল মজুত রাখার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬জুন) দুপুরের দিকে উপজেলা পৌর সদরের কালিবাড়ি বাজারের সুমন স্টোর ও মাস্টার পাড়া এলাকার হাফসা ট্রডার্স নামক এই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন অভিযান চালিয়ে জরিমানার এই আদেশ দেন।

জানা গেছে, লাইসেন্স বিহীন বা অবৈধভাবে খাদ্য(চাউল) মজুদ রেখে তারা ব্যবসা করে আসছিল। গোপন খবর পেয়ে সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাসা হোসাইন এদিন এই অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান ।

এ সময় তারা খাদ্য মজুত রাখার বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালাত পরিচালনা করে মাস্টার পাড়া হাফসা ট্রর্ডাসকে ১০হাজার টাকা ও কালিবাড়ি বাজারের সুমন স্টোরকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এসময় ভাঙ্গুড়া থানার এসআই সোলাইমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান খাঁন জানান, অবৈধ খাদ্য মজুতদারদের বিরুদ্ধে এধরণের অভিযান আগামীতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর