মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

ভাঙ্গুড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ / ৪৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ জুন, ২০২২

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে চলমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলার বেসরকারি ক্লিনিক,ডায়াগণষ্ঠিক সেন্টার এন্ড হসপিতাল গুলোতে গত রোববার ২৯ মে পরিদর্শনে প্রাপ্ত তথ্যের আলোকে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

গতকাল বুধবার (১জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোসাঃ হালিমা খানম এর সভাপতিত্বে এবং তার স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স লিখিত বক্তব্য পাঠ করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যল অফিসার মোঃ আল আমিন হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মোট ৮টি বেসরকারি ক্লিনিক, ডায়াগণষ্ঠিক সেন্টার এন্ড হসপিতাল রয়েছে। এ সব বেসরকারি চিকিৎসার সকল প্রতিষ্ঠান গুলো নিবন্ধিত। তা ছাড়া যে সকল ডায়াগণষ্ঠিক সেন্টার স্বাস্থ্য বিভাগের নীতিমালা অনুসরণ করছেন না, সে সব প্রতিষ্ঠান কে চিঠির মাধ্যমে সর্তক করে বলা হয়েছে যে, অবিলম্বে এ সকল প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন,বেসরকারি ক্লিনিক, ডায়াগণষ্ঠিক সেন্টার এন্ড হসপিতাল পরিচালনার নীতিমালা অনুযায়ী যা যা প্রয়োজন সকল কিছু হাল নাগাত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তা কঠোর ভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের কথা উল্ল্যেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক বৃন্দ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম,প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবু-উল আলম বাবলু,সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিসাস উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ,ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক সাংগঠিক সম্পাদক মোঃ আব্দুল আজিজসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর