শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ৩৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুর ১ টার দিকে খাদ্য এলএসডি গোডাউনে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ আইরিন আক্তার,ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লা প্রমুখ।

চলতি সংগ্রহ মৌসুমে,ভাঙ্গুড়া উপজেলায় ৯০৪ মেট্রিক টন ধান এবং ৫৯৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ধান ১০৮০ টাকা মণ ও চাল ১৬০০ টাকা মণ সরকারি ভাবে নির্ধারন করা হয়েছে বলে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জানিয়েছেন। প্রথম দিন পি এম চাউল কল মিল মালিক ৬০ মেট্রিক টন চাউল দেন।

উদ্ভোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডের সাবেক ইমাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর