মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

ভাঙ্গুড়ায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার : / ৩৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৯৯ টি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স,ব্যালট পেপার,ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার,পোলিং এজেন্টসহ সব ধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা।

ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন জানান,সব কয়টি বিদ্যালয়ে ৭টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমার বিদ্যালয়ে ৭ টি পদের বিপরিদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তারা জানান, বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এ ছাড়া প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ফলে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়।

এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরে পড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে ২০১০ সালে স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৩ সাল থেকে সারা দেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে এ বছরও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর