বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন

ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে ব্যাটারদের দুষলেন শান্ত

রিপোর্টারের নাম : / ২৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বেশ আত্মবিশ্বাস নিয়েই ভারত সফর করে বাংলাদেশ দল। তবে প্রতিবেশী দেশটিতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়ে চিত্র বদলে যায় টাইগাররদের। এবার উল্টো হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের লিস্টে থাকা ম্যাচ দুইটির প্রথমটিতে ২৮০ রানের বড় ব্যবধানে হারের পর কানপুরে মঙ্গলবার (১ অক্টোবর)  টাইগাররা হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো সফরকারীরা।

আজ কানপুর টেস্টের শেষ দিনে ম্যাচ হারের পর ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন মোটাদাগে। তিনি বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।

তিনি আরও বলেন, বোলিং ইউনিট হিসেবে আমাদের সেই মুহূর্তগুলো দেখতে হবে- কীভাবে আমরা সেই উইকেটগুলো পেতে পারি। কানপুর টেস্টের প্রথম ইনিংসে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মুখে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল হক। তার প্রশংসা করে শান্ত বলেন, এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর