বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ভারত থেকে এল ১৯০০ টন ন্যাপথা

রিপোর্টারের নাম : / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ জুলাই, ২০২২

চলমান সংকট নিরসনে দেশে প্রথমবারের মতো অকটেন পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি পণ্যের কাঁচামাল ন্যাপথা আমদানি করা হয়েছে। ভারতের হলদিয়া বন্দর থেকে মোংলা বন্দর হয়ে এই ন্যাপথা নরসিংদীর ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড জেটিতে পৌঁছেছে।  শনিবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে পণ্য খালাস কার্যক্রম উদ্ধোধন করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক রফিকুল ইসলাম, ইন্ডিয়ান ওয়েল করপোরেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাজহার আলম, এ্যাকোয়া রিফাইনারি লিমিটেডের ডিরেক্টর অপারেশন এরশাদ হোসেন, ডিএমডি সাজেদুল সিরাজ, জিএম জাহাঙ্গীর আলম ও সাংহাই শিপের সত্ত্বাধিকারী মাসুদুর রহমান।

জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এই প্রথম ১৯০০ মেট্রিক টন ন্যাপথা আমদানি করা হয়েছে। এগুলো ২৫ লাখ লিটার জ্বালানি তেলে রূপান্তরিত হবে। এসব ন্যাপথা পরিশোধনের পর ৮০ শতাংশ অকটেন, ৫ শতাংশ পেট্রোল ও ৭ শতাংশ কেরোসিন উৎপাদিত হবে। যা থেকে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর