মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

মাটির নিচে হবে বর্জ্য ব্যবস্থাপনা

রিপোর্টারের নাম : / ৩৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিকতা আনতে ভূগর্ভস্থ সেকেন্ডারি ট্রনন্সফার স্টেশন-এসটিএস করতে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে হবে একটি করে মাটির নিচে এসটিএস। এতে মহানগরের রাস্তায় কোনো বর্জ্য থাকবে না বলে আশ্বস্ত করেছে ডিএনসিসি।

রাজধানীর প্রায় সব সেকেন্ডারি ট্রনন্সফার স্টেশন-এসটিএস সড়ক ঘেঁষে তৈরি। বাসাবাড়ির সব বর্জ্য এখানেই জমা করা হয় দিনভর। এতে সড়ক নোংরা হবার পাশাপাশি ছড়ায় দুর্গন্ধ। নাক ধরে পথচারীদের রাস্তায় চলতে হয়। সিটি করপোরেশনের দাবি, আগে খোলা জায়গায় ময়লা ফেলা হলেও এখন পরিস্থিতি বদলেছে। প্রতিটি ওয়ার্ডে করা হয়েছে সেকেন্ডারি ট্রনন্সফার স্টেশন-এসটিএস। তাই ছড়ায় না দুর্গন্ধ। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেক এসটিএসের গেইট কখনো বন্ধ করা হয় না, আবার কিছু স্টেশনের গেইট না খোলায় সড়কের উপর ফেলা হচ্ছে বর্জ্য।

ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, এসটিএসটা একটি কাভার জার। এটি রাস্তার ফাঁকে ফাঁকে এবং কোন কোন এসটিএস রাস্তা থেকে দূরেও আছে। এই এসটিএস কোন অবস্থাতেই ওপেন নয়। সেখান থেকে দুর্গন্ধ, ময়লা রাস্তায় চলে আসার কোন সুযোগই নেই।

তিনি বলেন, রাস্তার উপরে ময়লাগুলো প্রসেস করা হত, খোলা থাকতো, কাঁকপক্ষি সবসময় এগুলোকে ছড়িয়ে থাকতো। সেই জায়গা থেকে আমরা একটি আবদ্ধ গিয়েছি। বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে আন্ডারগ্রাউন্ড এসটিএস করার প্রকল্প হাতে নিয়েছে উত্তর সিটি করপোরেশন। প্রকল্পটা শুরু হলে বর্জ্য আর রাস্তাঘাটে বা ল্যান্ডফিল্ডে কোথাও আর দেখা যাবে না।

তিনি আরও বলেন, জনবান্ধব একটি বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করার জন্য আমরা অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড এসটিএস করার পদক্ষেপ গ্রহণ করেছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর কোথাও বর্জ্য খুঁজে পাওয়া যাবে না বলে আশ্বস্ত করেছে ডিএনসিসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর