বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

মাদক-চোরাচালান বন্ধে পেট্রাপোলে পতাকা বৈঠক

রিপোর্টারের নাম : / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ জুন, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :- ভারতের পেট্রাপোল আইসিপি ক্যাম্পে আজ শুক্রবার বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উপস্থিত সেক্টর কমান্ডার পর্যায়ের কর্মকর্তারা। ঈদুল আযহা সামনে রেখে সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য কারবার প্রতিরোধে যশোরের বেনাপোল বন্দরের অপর পাশে ভারতের পেট্রাপোল আইসিপি ক্যাম্পে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। শুক্রবার দুপুরে এই বৈঠক হয়।

পতাকা বৈঠকে বিজিবির খুলনার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, সেক্টর জিএসও মেজর মো. আমিনুর রহমান, বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

অপর দিকে বিএসএফের পক্ষে কলকাতা সেক্টর কমান্ডার তারাণী কুমারের নেতৃত্বে উপস্থিত ছিলেন ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আরপি উদিত, স্টাফ অফিসার অভিনেতসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বৈঠকে আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু ও মাদকদ্রব্য অবৈধভাবে পারাপার বন্ধ, চোরাচালানী বন্ধ বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে সীমান্তে কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে হলে উভয় দেশের অনুমতি সাপেক্ষে তৈরি করা ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর