রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

মাদক বিরোধী অভিযানে বেড়ায় ৫ জনের জেল জরিমানা

রিপোর্টারের নাম : / ৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় পৃথক দুটি মাদকবিরোধী বিশেষ অভিযানে রিপন, রাফি, শাকিব, সোহাগ এবং মুরাদ নামে  ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদক সেবনের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

পরে আটককৃত ৫ জনকে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে এ সাজা দেওয়া হয়েছে। এসব অভিযানে বেড়া এবং আমিনপুর থানা পুলিশের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর