রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ

মাদ্রাসা শিক্ষায় সরকার বছরে ৩৮৪০ কোটি টাকা ব্যয় করছে

রিপোর্টারের নাম : / ৩০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ মে, ২০২২

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। আরবি জাতিসংঘের অন্যতম ভাষা। আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার জন্য খুব বেশি আন্তরিক। প্রতি বছর ৩ হাজার ৮৪০ কোটি টাকা মাদ্রাসার শিক্ষার জন্য ব্যয় করছে। সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’

শনিবার ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতি প্রাপ্তি উপলক্ষে শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘দু-চার লাইন ইংরেজি জানলে গৌরব করা যাবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছোটবেলায় আমার বাবা আমাকে মাখরাজ শিখিয়েছেন। তেলাওয়াতের পাশাপাশি আমাদের ভাষা শিখতে হবে। ছেলে সন্তানদের আলোকিত মানুষ করতে হলে সব ধরনের ভাষা অর্জন করতে হবে। মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এখন শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।’

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ছৈয়দা সুফিয়া খাতুন, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ জাবের ও আবদুল্লাহ মুহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এবং অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের যৌথ সঞ্চালনায় শোকরানা মাহফিলে লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, রয়েল টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর