মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

মৃত্যু রবিউলের সন্তানকে ঈদ উপহার দিলো সম্মিলিত সাংস্কৃতিক জোট

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

পুলিশের নির্যাতনে মৃত্যু যুবক রবিউল ইসলাম খানের বাড়িতে এখনো চলছে শোকের মাতম। সারাক্ষণ প্রলাপ বকছেন মা সাফিয়া বেগম। নির্বাক বাবা দুলাল খান। আর ৭মাসের কন্যা সন্তানের মা রবিউলের স্ত্রী মনিরা আখতার স্বামী নেই এটা মেনেই নিতে পারছেন না। প্রতিবেশীরা জানায়, রাতে ও দিনে থেমে থেমে রবিউলের বাড়ি থেকে স্বজনদের ডুকরে কাঁদার আওয়াজ ভেসে আসে।

গত রোববার বিকালে নিহত রবিউলের ৭মাসের কন্যা সন্তানকে ঈদ উপহার দিয়েছে লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোট।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক জহুরুল হক টিটু নিহত রবিউলের সন্তানকে ফলমূল ও ঈদের পোশাক প্রদান করেন। এ সময় অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে বৈশাখী মেলায় জুয়া খেলা সন্দেহে রবিউল ইসলামকে আটক করে সদর থানা পুলিশ। এর কিছুক্ষণ পরে সদর হাসপাতালে রবিউলের মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পুলিশের লাথিতে গোপনাঙ্গে আঘাত পান তিনি। এ ঘটনায় বিচার দাবিতে টানা দুই দিন মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর