বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান

রিপোর্টারের নাম : / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩ মে, ২০২২

জেলার মোংলা বন্দরে মেট্রোরেলের কোচ ও ইঞ্জিন নিয়ে আরও একটি চালান এসেছে। ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯ মোংলা বন্দর জেটিতে পৌছানোর পর গতকাল তা খালাস শুরু হয়।

এর আগে ৬ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের নবম চালানটি মোংলার উদ্দেশে রওনা দেয়। নবম চালানে আসা মালামালের মধ্যে, ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ১৯ প্যাকেজের মেশিনারি সরঞ্জামাদি রয়েছে।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯ নামের জাহাজটি বন্দর জেটিতে নোঙরের পর থেকেই জাহাজ থেকে মালামাল খালাস কাজ শুরু হয়েছে। খালাস শেষে নদী পথে এসব কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নেওয়া হবে মেট্রোরেলের ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, মোংলা বন্দরে এ পর্যন্ত ৯টি চালানে মেট্রোরেলের ৫৬টি কোচ ও ২৮টি ইঞ্জিন এসেছে। এর আগে ৮টি চালানে আসা ৪৮টি কোচ ও ২৪টি ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাসের পর তা ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। ওইসব কোচ সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর