রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে শুক্রবার(২৩জুন) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে কৃষি জমি ও ঘর-বাড়ী রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আড়রা ও ভাটপাড়া গ্রামের সহস্রাধিক ক্ষতিগ্রস্ত নদী পাড়ের মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভারশালীদের ছত্রছায়ায় পোরজনা ইউনিয়নের ইউপি সদস্য ওসমান আলী গং যমুনা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছেন। এতে ক্ষতির মুখে পড়ছেন এসব গ্রামের নদী পাড়ের মানুষ। কয়েকদিন মানা করার পরও জোর পূর্বক নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। প্রভাবশালী বালু ব্যবসায়ীদের বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানান তারা।’

উক্ত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য দেন গ্রামবাসীর পক্ষে কৈজুরী ৮নং ইউপি সদস্য শুকুর আলী, সাবেক ইউপি সদস্য মোঃ বিশা, ওয়ার্ড আ’লীগরে সাধারন সম্পাদক রওশন আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বুলবুল হোসেন, আমির হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে পোরজনা ইউপি সদস্য ওসমান জানান, আমি ঠিকাদার প্রতিষ্ঠানের জন্য চর কেনার চেষ্টা করছি। বালু কে তুলছে এর কোন সদত্তর দেননি তিনি।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান জানান, অতিদ্রুত বালু উত্তলোন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, অভিযোগের কপি এখনো আমি হাতে পাইনি। কেউ যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তলোন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর