সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন দুই মামলায় জামিন, তবে মুক্তি মিলছে না।

রিপোর্টারের নাম : / ১৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন দুইটি মামলায় জামিন পেয়েছেন। রোববার মামলার শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ বিচারক মাহমুদা খাতুন জামিনের এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।

 

তিনি জানান, দুটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে আরো মামলা থাকায় কারাগার থেকে বের হতে পারছেন না তিনি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শহিদুল ইসলাম মিলন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তার জামিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আদালত থেকে আমাদের কাছে এখনো কোনো জামিননামা পৌঁছায়নি।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকায় আটক হন। ওই দিন রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করে। তিনি যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর