সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৫১.৫৭ শতাংশ

রিপোর্টারের নাম : / ২২২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে নয় দশমিক শূন্য এক বিলিয়ন ডলার। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৫১ দশমিক ৫৭ শতাংশ। বৃহস্পতিবার (৭ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ৩৩ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশের রপ্তানি দাঁড়িয়েছে ২১ দশমিক শূন্য চার বিলিয়ন ডলারে, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ১৫ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

ইইউভুক্ত অঞ্চলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পোশাক রপ্তানি বাজার জার্মানিতে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ২৭ দশমিক ৭৪ শতাংশ। দেশটিতে বাংলাদেশ সাত দশমিক ১৬ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে।

স্পেন, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও নেদারল্যান্ডের মতো প্রধান ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলোতেও রপ্তানিতে শক্তিশালী ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশের রপ্তানি যথাক্রমে ৩০ দশমিক ৫৬ শতাংশ ও ৩৩ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে ২০২১-২২ অর্থবছরে নন-ট্রাডিশনাল বা অপ্রচলিত বাজারে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ২৫ দশমিক ৪০ শতাংশ। তবে প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে চীন এবং রাশিয়ায় যথাক্রমে ১৮ দশমিক শূন্য চার শতাংশ এবং এক দশমিক ৬৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যদিও আমাদের প্রধান বাজারগুলোতে সামগ্রিক রপ্তানি একটি ইতিবাচক বৃদ্ধির প্রবণতা দেখিয়েছে, কোভিড-পরবর্তী বিশ্বে এবং ইউক্রেন সংঘাতের কারণে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এতে বাণিজ্য গতিশীলতা আসন্ন দিনগুলোতে একটি তীক্ষ্ণ পরিবর্তন দেখতে পাবে।

তিনি আরও বলেন, চলমান মন্দা বৈশ্বিক অর্থনীতি এবং বাণিজ্যের জন্য একটি হতাশাজনক পরিস্থিতিরই ইঙ্গিত দেয়। আমাদের তাই আশাবাদী হওয়ার পাশাপাশি সতর্কও থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর