শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

নারীর উন্নয়ন ও সক্ষমতা আনয়নে রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল ৩৩ জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ মাঠে ১ নং রতনকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি -৩ প্রকল্পের অর্থায়নে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিক্ষার মান উন্নয়ন, বিনা মুল্যে বই বিতরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। দুর-দুরান্তের শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা তরান্বিত ও নিয়মিত ক্লাসে উপস্থিতির আগ্রহ বাড়াতে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়।

তিনি আরো বলেন- বাল্যবিয়ে বন্ধ সহ জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ বাধ্যতামুলক অন্যথায় সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বিনামুল্যে শিশু জন্ম নিবন্ধন সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক প্রদীপ কুমার পোদ্দার, ইউপি সদস্য কেএম হারুনার রশিদ ও মোর্শেদা খাতুন কেয়া।

অনুষ্ঠানে ইউপি সচিব জুবায়ের ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, মোতাহার হোসেন,আইনাল হক, মোছা. লাবনী খাতুন, মোছা, ভানু খাতুনসহ শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ইউপি সদস্য হৃদয় খান আলীম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর